
মাদারীপুর সদর উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে পরিবারের সঙ্গে বেড়াতে মাদারীপুরে আসে ওই শিশু। এ সময় মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকার তোপাদারকান্দি গ্রামের নাজমুল খাঁ (৩০) নামের এক যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
ঘটনার পর শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: শিশুটির পরিচয় ও শনাক্তযোগ্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||