এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

‘সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে মাদারীপুরে ১ হাজার ২০৮ জন সদস্যের মাঝে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে সাজেদা ফাউন্ডেশন।
সোমবার (২১ সেপ্টেম্বর) মাদারীপুর অঞ্চলে আয়োজিত এ কর্মসূচিতে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শাখার সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হবে। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাচখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তিনু হাওলাদার, ঘটমাঝি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. সাইফুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোশতাক আহমেদ (সূচনা), আঞ্চলিক ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান (বিবর্তন), এলাকা ব্যবস্থাপক এমএম আব্দুস সামাদ (বিবর্তন), এলাকা হিসাব ব্যবস্থাপক মো. মুকিম উদ্দিন, এলাকা ব্যবস্থাপক সুকদেব হালদার (সূচনা), সবুজ চন্দ্র রায় (বিবর্তন), মাদারীপুর সদর শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, CRM মো. হেলাল উদ্দিন এবং কৃষি প্রোগ্রামের TSSO মো. রাকিবুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না; মানুষের খাদ্য, অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গেও এর নিবিড় সম্পর্ক রয়েছে। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, একটি গাছ রোপণের মধ্য দিয়ে শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে অবদান রাখা সম্ভব। এ ধরনের কর্মসূচি বৃক্ষরোপণে মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||