
সভাপতি শহিদুল ইসলাম পুষ্টি, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ রেজা
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর মাদারীপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার কিবরিয়া ও সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে মোঃ শহিদুল ইসলাম পুষ্টিকে সভাপতি এবং মোঃ সেলিম মাহমুদ রেজাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ জিন্নাত ওয়ালীদ খানকে। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ জিয়া খালাসী, মোঃ শওকত মোল্লা, মোঃ বিল্লাল মোল্লা, মোঃ বেলায়েত হোসেন বেলায়েত, মোঃ জাহাঙ্গীর আলম পালোয়ান ও মোঃ সাইদুর রহমান (সাঈদ)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফেরদাউস হাওলাদার ও মোঃ সবুজ হাওলাদার। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আরিফ হাওলাদার, মোঃ বাবুল তালুকদার, মোঃ সোহেল মাতুব্বর, মোঃ মিজানুর রহমান জব্বার, মেজবাউদ্দিন রিপন খান ও মোঃ নাজমুল হোসেন রানা।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সিদ্দিকুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাজ্জাদ দায়িত্ব পেয়েছেন।
কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে মাদারীপুরে জিসাসের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন নেতৃত্ব সক্রিয়ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ জিসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||