এস এম আজাহার হেসেন, ব্যুরো চিফ, মদিারীপুর :

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে টেকেরহাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন সিআরএম বুথ চালুর ফলে টেকেরহাট ও আশপাশের এলাকার গ্রাহকদের নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংক শাখার ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে ব্যাংকিং সেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে।
সোনালী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিআরএম বুথ স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকেরহাটে এই বুথ চালু করা হলো।
স্থানীয় গ্রাহকরা টেকেরহাটে সিআরএম বুথ চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বিশেষ করে ব্যবসায়ী ও দূরবর্তী এলাকার গ্রাহকদের জন্য এই সেবা সময় ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||