এ জেড আমিনুজ্জামান রিপন :
মাগুরার ধর্ষণের শিকার আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটিকে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে হেলিকপ্টারে করে মেয়েটির লাশ মাগুরা স্টেডিয়ামে আনার কয়েক ঘণ্টা পর তাকে দাফন করা হয়।
আজ সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।
পরে তাকে জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তার বাড়ির পাশে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||