এমডি নাঈম, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলার লঞ্চঘাট এলাকায় অবস্থিত স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) ভোর ৬টায়, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে আকাশে রঙিন বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক শ্বেত কপোত-কপোতী অবমুক্ত করার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির শুভ সূচনা করে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ- জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||