মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বর্তমান সময়ের আ]লোচিত ঢাকাই সিনেমার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে বিয়ের জন্য চাপ দিয়ে ব্যর্থ হয়ে ‘এপস্টেইন কায়দায়’ টানা দুই ঘণ্টা অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে।
শুধু তাই নয়, তার সঙ্গে থাকা মডেল কো-অর্ডিনেটর ইমনকেও নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে পায়ের নখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অভিনেত্রী রোববার (২৬ জুলাই) রাতে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছেন।
হালের ঢালিউডে বেশ কয়েকটি সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন স্নিগ্ধা চৌধুরী। পারিবারিক বন্ধন ও দায়বদ্ধতায় আবদ্ধ এই নারী দীর্ঘদিন ধরেই সকল ধরনের গসিপ ও সমালোচনার বাইরে ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে স্নিগ্ধা চৌধুরী জানান, বছর খানেক আগের পরিচিত ইমন নামের এক কো-অর্ডিনেটরের মাধ্যমেই ২০ লাখ টাকার একটি বিজ্ঞাপনের কাজের অফার পান তিনি। এর মধ্যে ১৭ লাখ টাকা তাকে দেওয়ার কথা বলা হয় এবং চুক্তি চূড়ান্ত করার জন্য ৩০০ ফিট সংলগ্ন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। গত ২৪ জুলাই (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে উবারে করে সেখানে পৌঁছান তারা।
হাসপাতালে পৌঁছে করিডোরে ফিঙ্গারপ্রিন্ট লক ও বাড়তি নিরাপত্তা দেখে তার মনে খটকা লাগলেও ইমন তাকে মালিক ভেতরে আছেন বলে আশ্বস্ত করেন। ভেতরে প্রবেশ করার পর দেখা মেলে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া এবং তার বিশ্বস্ত অনুচর পলাশ ও পিএস মিয়ামিসহ বেশ কয়েকজনের।
তলোয়ার হাতে বর্বরোচিত নির্যাতন ও বাসর রাতের চাপ দেন, স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, সামান্য আলাপচারিতার পরই হঠাৎ চড়াও হন নজরুল। তাকে জেবা তাকিয়া নামক এক নারী উল্লেখ করে কোটি টাকা আত্মসাৎ ও অন্য সম্পর্কে জড়ানোর ভিত্তিহীন অভিযোগ তোলেন। একপর্যায়ে টেবিলে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প রেখে হাতে তলোয়ার সদৃশ্য ধারাল অস্ত্র তুলে নেন নজরুল।
জীবন বাঁচাতে স্নিগ্ধা নিজেকে অন্য কেউ বলে বারবার অস্বীকার করলেও তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নজরুল। রুম থেকে সবাইকে বের করে দিয়ে তলোয়ার উঁচিয়ে তাকে সোফায় বসার নির্দেশ দেওয়া হয় এবং বাসর করার জন্য জোর করা হয়। পিরিয়ডের কথা বলে বাঁচার চেষ্টা করলে তার ওপর মাত্রাতিরিক্ত নির্যাতন শুরু হয়।
অভিযোগে আরও জানানো হয়, রশি দিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে ফেলা হয়। এরপর মোটা লাঠি দিয়ে তার দুই পায়ের পাতায় ১৪ বার সজোরে আঘাত করা হয়।
চুল ধরে টেনে ঘাড়ের স্পাইনাল কর্ডের ওপরের অংশেও আঘাত করেন নজরুল। একপর্যায়ে নজরুলের নারী পিএস মিয়ামির মাধ্যমে তার হাতে কুসুম গরম কফি ঢেলে দেওয়া হয় এবং নেশা জাতীয় দ্রবণ মেশানো সেই কফি পান করতে বাধ্য করা হয়।
বারান্দা থেকে লাফিয়ে প্রান রক্ষা বলে দাবি করেন গণমাধ্যমের কাছে। তিনি আরো জানান, নির্যাতনের এক পর্যায়ে নজরুল বুঝতে পারেন যে তিনি ভুল ব্যক্তিকে ধরেছেন এবং তিনি প্রকৃত জেবা তাকিয়া নন। এরপর হাত-পায়ের বাঁধন খুলে দেওয়া হলে ফিঙ্গার প্রিন্ট দেওয়া দরজা খোলা পেয়ে দ্রুত বারান্দার দিকে দৌড়ে যান স্নিগ্ধা। সেখান থেকে নিচে লাফিয়ে পড়ে ৩০০ ফিট রোডের একটি চলন্ত অটোতে উঠে তিনি প্রাণে রক্ষা পান। বাড়িতে পৌঁছানোর পরই শারীরিক ও মানসিক আঘাতে তিনি অচেতন হয়ে পড়েন।
বর্তমানে তার পুরো শরীর জুড়ে রয়েছে নির্যাতনের অসংখ্য চিহ্ন।
ঘটনার পর অনুসন্ধানী টিম ঘটনাস্থল পরিদর্শন করে বর্ণনার সঙ্গে পুরোপুরি মিল পায়—নিরাপত্তা বলয়ের ফিঙ্গার প্রিন্ট দরজা, পালানোর বারান্দা এবং নজরুলের কক্ষের অবস্থান সবই ঠিক মিলে যায়। এছাড়া সেদিন স্নিগ্ধার উবার বুকিংয়ের ডিজিটাল স্লিপ এবং লোকেশন ট্র্যাকিংয়ের সময়েরও সত্যতা পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নজরুল প্রায়ই তার তথাকথিত ‘টর্চার সেল’-এ মানুষ এনে এভাবে নির্যাতন চালিয়ে থাকেন।
এদিকে অভিযোগের বিষয়ে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
পরবর্তীতে তাকে লোকেশন ট্র্যাকিং এবং জেবা তাকিয়া ভেবে ভুল করে মারধরের বিষয়টি সম্পর্কে বলা হলে তিনি পরদিন সকালে দেখা করার কথা বলে ফোনের লাইন কেটে দেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||