মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনার খানজাহান আল থানার ইস্টার্ন গেট, পূর্ব মশিয়ালী গ্রামে, ভৈরব নদীর তীরবর্তী এলাকায় পরিবেশ দূষণের এক মারাত্মক অভিযোগ উঠেছে ‘হ্যামকো’ কোম্পানির (আব্দুল্লাহ ব্যাটারি কোম্পানি লিমিটেড) বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ব্যাটারি তৈরির ক্ষতিকর বর্জ্য, সিসা ও রাসায়নিক পাথর নদীর পাড়ে ফেলায় হুমকিতে পড়েছে স্থানীয় জনস্বাস্থ্য এবং নদী কেন্দ্রিক পরিবেশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হ্যামকো কোম্পানি তাদের ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত বর্জ্য রাতের আঁধারে এবং বিভিন্ন সময়ে নদীর পাড় সংলগ্ন এলাকায় এনে স্তূপ করে রাখছে।
ময়লা-আবর্জনা ও বিষাক্ত বর্জ্য ফেলতে ফেলতে এক সময়ের প্রমত্তা ভৈরব নদীর একটি বড়ো অংশ এখন ভরাট হয়ে নদীর ভেতরের দিকে চলে যাচ্ছে।
নদীর পাড় ঘেঁষে বসবাসকারী প্রায় ৫০টি পরিবারের সদস্যরা এখন চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। স্থানীয় এক তরুণ জানান, হ্যাকার এই বর্জ্য থেকে দিন-রাত প্রচুর বিষাক্ত গ্যাস বের হয়। বিশেষ করে রাতে এলাকা দুর্গন্ধ ছড়ায় এবং বাতাসে বুক জ্বালাপোড়া করে।
আরেক নারী বাসিন্দা আক্ষেপ করে গণমাধ্যমকে বলেন, দিনের আলোতেই গাড়ি ভর্তি করে এসব ক্ষতিকর রাসায়নিক পাথর ও ময়লা নদীর পাড়ে ফেলে যাওয়া হচ্ছে, যা দেখার কেউ নেই।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত এই ডাম্পিং বন্ধ না হলে স্থানীয় জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি এবং স্থায়ী বিরূপ প্রভাব পড়বে।
পরিবেশ দূষণের এই গুরুতর অভিযোগের বিষয়ে হ্যামকো কোম্পানির এজিএম মঈন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে অ্যাসিড ফেলার বিষয়টি অস্বীকার করেন। তবে বর্জ্য ফেলার সত্যতা আংশিক স্বীকার করে তিনি বলেন, এটা আসলে সিসা গলানোর পরে বের হওয়া অল্প কিছু স্ল্যাগ (বর্জ্য)। এর মধ্যে কোনো অ্যাসিড থাকে না। বিষয়টি যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমি নিজে আগামীকালই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
নদীর পাড়ে এভাবে উন্মুক্ত ভাবে ব্যাটারির বিষাক্ত বর্জ্য ফেলায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে— এ বিষয়ে খুলনা পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, সেখানে পরিবেশ দূষিত হচ্ছে এবং মানুষের সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো। স্থানীয়দের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিলে আমাদের জন্য পদক্ষেপ নেওয়া আরও সহজ হবে।
স্থানীয়দের দাবি, এর আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
পরিবেশ দূষণের এই গুরুতর অভিযোগের পাশাপাশি, হ্যামকো কোম্পানির বিরুদ্ধে রাতের আঁধারে অবৈধ ভাবে সিসা গলানো এবং ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনাসহ আরও বেশ কিছু অভিযোগ তুলেছে এলাকাবাসী। এসব অভিযোগের অন্তরালে লুকিয়ে থাকা বাস্তব সত্য তুলে ধরতে আমাদের আগামী অনুসন্ধানী পর্বের চোখ রাখুন।

প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||