মো.ছাবির উদ্দিন রাজু ,(ভৈরব কিশোরগঞ্জ) প্রতিবেদক:

ভৈরবে নিষিদ্ধ পলিথিন গুদামজাত করায় হাবিব এন্টারপ্রাইজ কে জরিমানা ও ৬ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্র্যাম্যমান আদালত । জানাজায়, দীর্ঘদিন ধারে হাবিব এন্টারপ্রাইজ নিষিদ্ধ পলিথিন আমদানি করে বাসস্ট্যান্ডে একটি গোডাউনে রেখে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকালে গোডাউনে অভিযান পরিচালনা করে ১শ ৫০ কেজি ( ৬ বস্তা) পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত । এ সময় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : রেদওয়ান আহমেদ রাফি । এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোমিন ভূইয়াঁ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||