ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করায় এক পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিএসএফ বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আহমেদাবাদ থেকে এএফপি জানায়, এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ভারত ও পাকিস্তান চারদিনের এক সশস্ত্র সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন।বিএসএফ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্ত বেষ্টনীর দিকে একজন সন্দেহজনক ব্যক্তি এগিয়ে আসছিলেন। সীমান্তরক্ষীরা তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে। কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তারা গুলি চালাতে বাধ্য হয় ঘটনাস্থলেই ঐ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||