
ফরিদপুরের ভাঙ্গায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে প্রায় ৫০টি সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়েছেন; স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি, অতিরিক্ত যানবাহনের চাপ, সরু সেতু-কালভার্ট এবং অবৈধ তিন-চাকার যান চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহনের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ভাঙ্গায় চাপ বেড়ে যাওয়ায় বাকনাতলা ও টাপা সেতুসহ ঝুঁকিপূর্ণ অংশে দুর্ঘটনার প্রবণতা আরও বাড়ছে। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, যানবাহনের চাপ বেশি হওয়ায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ চলছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||