হাকিকুল ইসলাম খোকন (বাপসনিউজ) আন্তর্জাতিক প্রতিবেদক :

রমজানের মাহাত্ম্য ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে ব্রিটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব-এর পক্ষ থেকে গত ২৭শে ফেব্রুয়ারি ২০২৬, রডনি প্যারেডে এক মাল্টি ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয় ।
নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম্যাবস এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান ও সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু।
যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের ফলে এই আয়োজন সফল হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে ডিরেক্টর মোহাম্মদ ইয়াকুব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর পর রমজান এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নব প্রজন্মের সন্তান হাওয়া আলম, হাফিজ মওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাল্টি ফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে মাল্টি ফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্নেল জেমস, নিউপোর্ট, কাউন্সিল লিডার কাউন্সিলার দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলার জেমস ক্লার্ক, কাউন্সিলার আলী আহমেদ, কাউন্সিলার সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনরা ছাড়া ও বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির প্রতিনিধিবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নিউ পোর্টে আবারও প্রমাণিত হলো— ভিন্নতা নয়, বরং একতাই আমাদের শক্তি। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবে আমরা শুধু খেলাধুলায় বিশ্বাস করি না, আমরা কমিউনিটিতে বিশ্বাস করি।
বক্তারা এই আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এর মাধ্যমে মাল্টি কালচার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে।
বলে উল্লেখ, একত্রিত হয়ে সবাই ভাগ করে নিয়েছে ভালোবাসা, মানবিকতা ও শান্তির বার্তা। এমন আয়োজন সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
যার ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||