এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :
[caption id="attachment_2773" align="alignleft" width="300"]
ব্রজলাল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর[/caption]
খুলনার সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় ( বিএল ) কলেজ ক্যাম্পাসে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কলেজ ক্যাম্পাসে অবস্থিত খেলার মাঠের পাশে থাকা এ ম্যুরাল ভেঙে ফেলেন৷ ম্যুরাল ভাঙচুরের সময় ছাত্র জনতারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন। উল্লেখ্য গতকাল রাতে খুলনা সিটি কর্পোরেশনর শেরেবাংলা রোডে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের বাড়ি ভাঙচুর করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||