মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ,খুলনা :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ৫ জুন হইতে বেনাপোল স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ, ভারতের আমদানি, রপ্তানি বাণিজ্য। তবে এসময়ে পাসপোর্টধারী যাত্রীদের নিয়মিত চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল স্থল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার ৫ জুন থেকে আগামী শনিবার ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে। এই সময় বেনাপোল বন্দরে কোনো পণ্য আমদানি, রপ্তানি হবে না। তবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে। তিনি আরও বলেন, ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বেনাপোল পোর্ট থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন রোববার সকাল থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে। বেনাপোল স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা গণমাধ্যমকে বলেন, ঈদুল আযহার ছুটিতে বেনাপোল বন্দর, কাস্টমস এবং ব্যবসায়ীদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন। ফলে ব্যবসা, বাণিজ্য কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ থাকবে। আমদানিকারকরাও এই সময় পণ্য খালাস গ্রহণ করবেন না। বেনাপোল স্থল বন্দরের চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, এ সময় আমদানি, রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট ধারী যাত্রীদের নিয়মিত যাতায়াত স্বাভাবিক থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||