এমডি আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
[caption id="attachment_2659" align="alignleft" width="300"]
বেনাপোলে ২৩ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য জব্দ।[/caption]
খুলনা সেক্টরের যশোর ৪৯ বিজিবির আওতাধীন একাধিক বাংলাদেশ,ভারতীয় সীমান্তে অভিযান পরিচালনা করে ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার ও বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মাদক ও অন্যান্য পণ্য আটক করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার ভারতীয় সীমান্তবর্তী বর্নি, ধান্যখোলা, কাশিপুর আমড়াখালী এবং বেনাপোল বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার কম্বল, শাড়ি থ্রী-পিচ, চকলেট, ফুচকা, কিশমিশ, তৈরি পোষাক এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। বিজিবির হাতে জব্দ করা অবৈধ মাদকদ্রব্য ও মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদক দ্রব্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তি
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||