আরিফুল হক আরিফ, বিশেষ প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পী নগরী সংলগ্ন মাঠে জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ রিজভী আহম্মদে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যুগ্ম আহবায়ক রহমত সিকদার আক্কু, সদস্য মো. সজীব, শেখ, কাজী তাছিন (তাসকিন) উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। এরপর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন কাজ করে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জিতিয়ে আনতে হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||