এমডি নাঈম, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক মো. জুবায়ের হোসেনের
সভাপতিত্বে শহরের গেটপাড়া কার্যালয়ে দোয়া মহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল হক।
পৌর কমিটির সভাপতি শেখ মতিউর রহমান পিয়াস, সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ-সভাপতি ইমতিয়াজ মাহমুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী, সাংগঠনিক সম্পাদক ইমন কাজী।
সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল, যুবদল নেতা এহসানুল হক মিল্কি, যুবদল নেতা টুটুলসহ দলীয় নেতা কর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||