ক্রাইম নিউজ ডেস্ক :
[caption id="attachment_8445" align="alignleft" width="394"]
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংকটের আশঙ্কা : মানবাধিকার সংস্থার “রেড অ্যালার্ট”[/caption]
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) শ্রমিক শোষণ, অভিবাসী হয়রানি, উচ্ছেদ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ ও রেড অ্যালার্ট করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
বিশ্বকাপের প্রস্তুতিতে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন শহরে প্রতিবাদ।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলো। শ্রমিক অধিকার লঙ্ঘন, অভিবাসীদের ওপর চাপ, বর্ণ বৈষম্য এবং উচ্ছেদের মতো ঘটনাকে কেন্দ্র করে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
শ্রমিক শোষণ, কম মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা, নিরাপত্তাহীন পরিবেশ, অভিবাসী সংকট, নজরদারি, আটক ও বহিষ্কারের আশঙ্কা; বৈষম্য : সংখ্যালঘুদের ওপর বর্ণবাদী আচরণ বৃদ্ধি, উচ্ছেদ; অবকাঠামো উন্নয়নের নামে নিম্ন আয়ের মানুষের বাস্তুচ্যুতি; স্বাধীনতা সংকট, প্রতিবাদ ও মতপ্রকাশে বাধার সম্ভাবনা।
জরিপ অনুযায়ী আনুমানিক ২,৫০০ শ্রমিক শোষণের অভিযোগ, ১,২০০ অভিবাসী হয়রানি, ৩৫০ বৈষম্য ও সহিংসতা, ১০,০০০ মানুষ উচ্ছেদের ঝুঁকিতে রয়েছে।
বিশ্বকাপে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হতে পারবে না।
এ ব্যপারে মানবাধিকার বিশ্লেষকরা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, অভিবাসীদের সুরক্ষা, উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষাসহ মানবাধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে বিশ্বকাপের সাফল্য প্রশ্নবিদ্ধ হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||