নিজস্ব প্রতিবেদক (ক্রাইম নিউজ):

খুলনার রায়ের মহল হামিদনগর এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু ও নিষিদ্ধ ঘোষিত রায়ের মহল হামিদ নগর আওয়ামী লীগ এর ইউনিট সভাপতি মোহর আলীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে অবস্থানরত এক রেমিটেন্স যোদ্ধাকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রবাসে অবস্থানরত মো. নাসির শেখ, পিতা: মো: হানিফ শেখ, খুলনার রায়ের মহলের স্থায়ী বাসিন্দা, সম্প্রতি একটি অনলাইন নিউজের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন। অভিযোগ উঠেছে, উক্ত নিউজ প্রকাশের পরপরই রায়ের মহলের আলোচিত ভূমিদস্যু মোহর আলী ও তার সিন্ডিকেট বাহিনী তার বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করে।
ভূমিদস্যু সিন্ডিকেটের পরিচয়
স্থানীয় সূত্রে জানা যায়, রায়ের মহল ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে এক সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছেন মোহর আলী (পিতা: মৃত মস্তান সিরাজ শেখ)। এ সিন্ডিকেটে রয়েছে ওমর ফারুক (পিতা: মৃত ওয়াজেদ আলী), সুলতান মোল্লা (পিতা: মৃত কুটি মোল্লা), লিটন শেখ (পিতা: মোঃ আবুল হোসেন), ও অহেদ মোল্লা (পিতা: মৃত রমজান মোল্লা) প্রমুখ।
স্থানীয়দের অভিযোগ, এ সিন্ডিকেট গত ১৫ বছর ধরে রাজনৈতিক দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মিথ্যা মামলায় ফাঁসানো, হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ওপর নিপীড়নসহ নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছে।
সম্প্রতি মোঃ নাসির শেখের অভিযোগের প্রেক্ষিতে একটি অনলাইন নিউজ প্রকাশিত হলে এই সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর মোহর আলী নিজ মোবাইল নম্বর (01935771211) থেকে নাসিরকে ফোন করে বলেন, "তুই বাংলাদেশে আয়, তোকে জানে মেরে ফেলবো।" এ হুমকি শুধু ফোনেই নয়, প্রকাশ্যে রায়ের মহল হামিদ নগরের মাতুব্বর মার্কেট এলাকাতেও পুনরাবৃত্তি করা হয়।
স্থানীয় ভুক্তভোগীদের দাবি, এ বাহিনীর সদস্যরা নিয়মিত বাজার নিয়ন্ত্রণ করে, মাছ ব্যবসায়ীদের উপর চাঁদা আদায় করে এবং ব্যবসায় বাধা সৃষ্টি করে। বিল পাবলা এলাকার হাজার হাজার বিঘা জমির মাছের ঘের জোরপূর্বক দখলের চেষ্টা, হিন্দু ব্যবসায়ীদের হয়রানি ও জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে এ বাহিনীর বিরুদ্ধে।
বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৬ ধারায় বলা হয়েছে, কাউকে ভয় দেখানো বা প্রাণনাশের হুমকি দিলে তা একটি ফৌজদারি অপরাধ এবং এর জন্য অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫(২), ২৯ ও ৩১ ধারা মোতাবেক মোবাইলে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান ডিজিটাল অপরাধ হিসেবে গণ্য হয়।
প্রবাসীদের প্রতি আহ্বান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রেমিটেন্স যোদ্ধা মো. নাসির শেখ এবং রায়ের মহল এলাকার ভুক্তভোগীরা খুলনা মহানগর ও জেলা পুলিশের সিনিয়ার কর্মকর্তাদের কাছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তারা দেশবিদেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সকল কলম সৈনিকদের কাছে অনুরোধ করেছেন এই চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার।
উক্ত বিষয়ে অভিযুক্ত মোহর আলীর মন্তব্য পেতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে আরও তথ্য উঠে আসবে বলে ধারণা করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||