ক্রাইম নিউজ ডেষ্ক :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসির) মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে। এর মূল উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি করা এবং গুজব-ভিত্তিক তথ্য থেকে সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত হওয়া রোধ করা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিটি প্রচার করেন বিটিআরসির কতৃপক্ষ।
মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সতর্কবার্তার প্রধান অংশগুলো হলো, এনইআইআর সিস্টেম নিয়ে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে সতর্কতা।
বিটিআরসি জানিয়েছে যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (বিটিআরসির) সিস্টেমের সার্ভার, আইপি ঠিকানা বা অন্যান্য প্রযুক্তিগত বিষয়ের উপর সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে অনেক অপপ্রচার চালানো হচ্ছে। এগুলোর প্রায় সবটাই ভুল বা বিভ্রান্তিকর খবর, তাই সেটির প্রতি বিশ্বাস না করতে বলা হয়েছে।
বিটিআরসির কতৃপক্ষ গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চারপাশে বিভিন্ন রকম তথ্য ও মিথ্যা দাবির প্রকাশ লক্ষ্য করা গেছে যেমন,ফোন বন্ধ হবে, ডেটা ঝুঁকিতে পড়বে ইত্যাদি। এসব নিয়ে বিভ্রান্ত না হতে বিটিআরসির গ্রাহকদের অনুরোধ করেছে।
বিটিআরসির এই এনইআইআর সিস্টেম চালুর উদ্দেশ্য হলো, অবৈধ ও নকল মোবাইল ফোন শনাক্ত এবং আইনি ব্যবস্থার আওতায় আনা, ফোনের আইএমইআই তথ্য স্বচ্ছ ও সুরক্ষিত রাখা, সাইবার ক্রাইম এবং সিম ভিত্তিক জালিয়াতি প্রতিরোধ, বিটিআরসিয়ের বিবৃতিতে এসব প্রযুক্তিগত উদ্দেশ্য পরিষ্কার করা হয়েছে।
বিটিআরসির মোবাইল ফোন ব্যবহারকারীদের শতর্ক করে বলেন, গোসিপ/গুজব বিশ্বাস করবেন না: বিটিআরসি বা সরকারিভাবে ঘোষণা ছাড়া সোশ্যাল মিডিয়া থেকে খবর কপি-পেস্ট করা তথ্যের উপর বিশ্বাস করবেন না। সরকারি উৎস ব্যবহার করুন, বিটিআরসির ভেরিফায়েড সোশ্যাল পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। সেই সাথে আপনার ফোন ও আইএমইআই যাচাই করুন, যদি এনইআইআর বা আইএমইআই সম্পর্কে উত্তর চাই বা বুঝতে চান তাহলে #06# ডায়াল করে আপনার ফোনে আইএমইআই নম্বর বের করুন এবং নির্ধারিত পদ্ধতিতে বট, টেক্সট, ওয়েবসাইটে যাচাই করুন ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||