মো: আল মাসুৃম খান,ব্যুরো চিফ খুলনা :

বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) বেনাপোল সীমান্তে ২০১ কেজি ৫শ’ গ্রাম ভায়াগ্রা পাউডার জব্দ, আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা যশোরের সীমান্ত বেনাপোল থেকে বিপুল পরিমাণ ভায়াগ্রা পাউডার জব্দ করেছে।গতকাল শুক্রবার ১৬ মে বেনাপোল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবির টহলদল বস্তা খুলে ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৬০ লাখ ৫০ হাজার টাকার ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) জব্দ করে। ভায়াগ্রা পাউডার উদ্ধারের ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমের সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। তিনি আরও বলেন বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||