বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আইনজীবীদের অন্যতম সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২২ জুলাই ২০২৬ তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুজন মিয়া এজলাস পরিচালনার সময় এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপার ওয়েট নিক্ষেপ করেন। এতে ওই আইনজীবীর কপাল ফেটে যায় এবং তিনি আহত হন। এ ধরনের আচরণ বিচার বিভাগের মর্যাদা ও আইনজীবীদের পেশাগত সম্মানের পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।