এম.এম. মুশফিকুর রহমান ইরান:
[caption id="attachment_2212" align="alignnone" width="300"]
বিএমইউজের কেন্দ্রীয় সাংবাদিক নেতা আহাদের পিতার মৃত্যুতে গোপালগঞ্জে শোক প্রকাশ।[/caption]
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের অন্যতম সাংবাদিক নেতা, আমিনুল ইসলাম আহাদের পিতা আবদুল হাই (৭৫) দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তাঁর পিতার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ. জেড আমিনুজ্জামান রিপন সাংবাদিক নেতা আহাদের পিতার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএমইউজে কার্যালয়ের এক জরুরি সভায় সকল সদস্যের উপস্থিতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের নিকট দোয়া প্রার্থনা করে মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||