এ জেড আমিনুজ্জামান রিপন:

রবিবার (১৩ই জুলাই) বিকাল ৪.৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার লঞ্চ ঘাট এলাকার জেলা মডেল মসজিদের এর সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশর গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে ঢাকা মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ (৩৯ )কে নৃশংস ভাবে হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিশিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় আসার আগেই বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যার রাজত্বে পরিণত করেছে দেশকে। ঘৃণিত কর্মকাণ্ডের কারণে ক্ষমতায় আসার আগেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ।
ইসলামী যুব আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার, ইসলামী জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মুক্তি দিদারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মাওলানা জসিম উদ্দিন, নুর ইসলাম লেলিন সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
ইসলামী যুব আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান তার বক্তব্যকালে বলেন, পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড দেশের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার গ্রেফতার ও বিচারের দাবি জানান। তিনি সারা দেশে বিএনপির চাঁদাবাজি, হত্যা ধর্ষণ বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দেন।তিনি তার কর্মীদের গোপালগঞ্জের বিএনপির নেতা কর্মীদের কোথাও কোন চাঁদাবাজি করতে দেখল সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থাসহ প্রশাসনের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||