নিজস্ব প্রতিবেদক :

শেখ মুজিবুর রহমানের ও আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু।
প্রথমে তিনি গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত, পরে
শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু করেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে না পারায়, সমাধি সৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেখ মুজিবের সমাধি সৌধ থেকেই তাঁর নির্বাচনি প্রতীক ফুটবল মার্কার প্রচার শুরু করেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ডে নির্বাচনি গণসংযোগ করে সাধারণ মানুষের নিকট ভোট প্রার্থনা করেন এ্যাড হাবিবুর রহমান।
জানা যায়, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এই এ্যাড হাবিবুর রহমান, গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপির সভাপতি এমএইচ খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||