আবু বক্কর সিদ্দীক, স্টাফ রিপোটার, ঢাকা :

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পাঁ রেখে, দেশের মাটি ছুঁয়ে তার পরবর্তী যাত্রা শুরু করলেন তিনি।
বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন। আগে থেকেই রাখা বিশেষ গাড়িতে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||