
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জের তিন সংসদ সদস্য।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. এম.ডি. বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
গোপালগঞ্জের তিন আসনের সংসদ সদস্যদের পক্ষ থেকে রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানোর বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
তখ্য ও চিত্র : শিকদার শহিদুল ইসলাম লেলিন ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||