মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা জেলার দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা (৪৪) কে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আমজাদ মোল্লার বিরুদ্ধে ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার নগর ঘাট ফেরি ঘাট সংলগ্ন এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৩২ নং এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য গত ৫ আগস্টের পর মামলাটি দায়ের করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল পারভেজ কাকন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আমজাদ হোসেনের বাড়ি সেনহাটি ইউনিয়নের হাজী গ্রামে। তার পিতার নাম মরহুম আব্দুল হক মোল্লা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||