মনির মোল্লা, গোপালগঞ্জ :

বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মাহতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মশিউল আজম।
সংশ্লিষ্টরা জানান, এস এম মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন।
তার অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এস এম মাহতাব উদ্দিন বলেন, ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনা হবে। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করব। ’
নতুন কমিটিকে জেলার শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||