নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বাংলাদেশে একটি কান্ট্রি অফিস (দেশীয় কার্যালয়) স্থাপনের অনুমোদন দিয়েছে, যা রাজধানী ঢাকায় আগামী তিন বছরের জন্য চালু থাকবে। সোমবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
বর্তমানে যেসব দেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এ ধরনের দেশীয় কার্যালয় রয়েছে, তার মধ্যে রয়েছে: বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়া।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, এ ধরনের কার্যালয় পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে সংশ্লিষ্ট দেশের সরকার ও সিভিল সোসাইটির সঙ্গে সমন্বয়ে কাজ করে থাকে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা, বিশ্লেষণ এবং কারিগরি সহায়তা প্রদান এর মধ্যে পড়ে। এতে সরকার, নাগরিক সমাজ, ভুক্তভোগী ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা থাকে।
এই ঘোষণার প্রতিক্রিয়ায় দ্য ডেইলি গ্লোবাল ওয়ার্ড নামক আন্তর্জাতিক ইংরেজি নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো: আল মাসুম খান উদ্যোগটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এর মাধ্যমে দেশের মানুষ সমষ্টিগত ভাবে উপকৃত হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের উপস্থিতি শুধু পর্যবেক্ষণ ও মানবাধিকার রক্ষায় অবদান রাখবে না, বরং ভুক্তভোগীদের সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতেও সহায়ক হবে।
এই উদ্যোগটি বাংলাদেশে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতাকে সুদৃঢ় করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং জাতিসংঘের সাথে দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||