মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8702" align="aligncenter" width="1600"]
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের ৮ সদস্য আটক।[/caption]
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-৮, বরিশাল। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে হাসপাতাল এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কেন্দ্রিক দালালি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে হয়রানি করা হতো। ভালো চিকিৎসার আশ্বাস দিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া, দ্রুত ডাক্তার দেখানো ও হাসপাতালের বেড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল (২২), তাসনিম জাহান মিম (২৩), হাফিজা আক্তার, সুমি আক্তার (১৯), লাবনী আক্তার নাজমা (২৮), আয়েশা সিদ্দিকা (৩০), ছাবিনা (৩০) ও রুমান সরদার (১৭)। তাদের বাড়ি বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর বিভিন্ন এলাকায়।
র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তারা রোগীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল চিকিৎসার ঝুঁকিতে ফেলছিলেন। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক একজনকে সতর্কতা মূলক মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
র্যাব-৮ গণমাধ্যমের সাংবাদিকদের জানিয়েছে, হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||