ক্রাইম নিউজ প্রতিবেদক :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ডক্টর গোলাম কোবিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।নিহত ব্যক্তির নাম মিন্টু (৫৫) বলে জানা গেছে।
অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে বুধবার র আনুমানিক ৯টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, তর্কের একপর্যায়ে ডক্টর গোলাম কোবির তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে ছোট ভাইকে মন্টুকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় থানা পুলিশের এক কর্মকর্তা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রটি লাইসেন্স করা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক বিরোধের ইতিহাস তদন্ত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার তাদের মধ্যে ঝগড়া হয়েছ।
একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এমন হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||