শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে প্রেসক্লাবের আয়োজনে ইফতার, দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আরিফ উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। আলোচনা সভার শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এরপর ইফতারে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম, তারেক সুলতান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, ওসি ডিবি কামরুল হাসান, সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আনিচুর রহমান, জনকণ্ঠ প্রতিনিধি নীতীশ বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক শৈলেন মজুমদার, আরটিভির আব্দুল আল মামুন, বাংলাভিশন হাসানুল বান্না, বাংলাদেশের খবর পলাশ সিকদার, নাগরিক টিভি আশিকুজ্জামান, মোহনা টিভি মাসুদ পারভেজ, দেশ টিভি জাবেরুল ইসলাম, সাংবাদিক বরকত মোল্লা, সাংবাদিক আবিদ হাসান মুছা, সাংবাদিক তানভীর হোসেন, সাংবাদিক শেখ মতিউর রহমান পিয়াস, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক বুলবুল আলম, সাংবাদিক বদরুল আলম, সাংবাদিক আল মামুন রানা, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক রানা মোল্লা, সাংবাদিক রাজিব বিশ্বাস, সাংবাদিক মিজু বিশ্বাস, সাংবাদিক ইমরুল হাসান, সাংবাদিক সিহাব মোল্লা, সাংবাদিক মানিক সিকদার, সাংবাদিক অনিক সিকদার, সাংবাদিক নিমাজ খানসহ প্রমুখ।
প্রধান অতিথির সঙ্গে ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরিফ রাফিকুজ্জামান, এ্যাড. এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপি সভাপতি শেখ হাবিবুর রহমান, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান, সাবেক যুবদল নেতা সোহেল কমিশনার, শ্রমিক দলের আহবায়ক রিপন মোল্লাসহ বিভিন্ন স্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি গোপালগঞ্জ ২ আসনের ধানের শীষ প্রতীকের এম, পি সাংবাদিকদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করবেন বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, গোপালগঞ্জের কিছু মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে কিন্তু প্রেসক্লাব কোনো উন্নয়ন হয়নি।
আমি প্রেসক্লাবের টিনশেড ঘর থেকে ভবনের উন্নয়ন ঘটাবো, আমি শুধু আপনাদের সহযোগিতা চাই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, যেখানেই দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম হোক কোনো ছাড় দিবোনা আমি আপনাদের সাথে আছি বলেও তিনি মন্তব্য করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||