নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে পৈত্রিক সম্পত্তির মালামাল রক্ষায় গিয়ে এক সাংবাদিককে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক মাহাবুব সুলতান জানান, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় তিনি পৈত্রিক মালিকানাধীন ঘাঘর বাজারস্থ একটি পুরোনো ভবনে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, ভবনের জালনা, দরজা ও গ্রিলসহ মূল্যবান সামগ্রী নেই।
তিনি জানান, ভবনের নিচতলায় অবস্থানরত চাচাতো ভাই মো. কাইয়ুমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, এগুলো কে বা কারা বিক্রি করেছে তা আগে পরে জানবেন। পরে কাইয়ুম জানান, অনামিকা এগুলো বিক্রি করেছেন ।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরাসরি সম্প্রচারে (লাইভে) এসব অভিযোগ তুলে ধরেন সাংবাদিক মাহাবুব। এর জেরে মাদক মামলার আসামি অনামিকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং তাকে হুমকি দিতে থাকে বলে দাবি করেন তিনি।
মাহাবুব বলেন, “আগেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার নানা চেষ্টা হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি আমার স্ত্রীর অনার্স ফাইনাল পরীক্ষার সময় নানাভাবে বিঘ্ন ঘটানোর হুমকি দেওয়া হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমার সম্পত্তির লোহার দরজা, গ্রিলসহ বিভিন্ন মূল্যবান জিনিস বিক্রি করে তা মাদক সেবনে ব্যয় করা হচ্ছে বলে আমার ধারণা।”এই অনামিকার নামে থানার একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত অনামিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে বলেন, সবকিছু সময় হলেই বুঝবেন।
স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি পারিবারিক বিরোধ হিসেবে দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং এর যথাযথ সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||