এমডি আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
[caption id="attachment_2686" align="alignleft" width="300"]
পুকুরে অজ্ঞাত নারীর ভাসমান পা দেখতে পায় এলাকাবাসী[/caption]
খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাটে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ফকিরহাট থানা পুলিশ। ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আপা জয়পুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর। ফকিরহাট থানা পুলিশ জানান, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জয়পুর সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য তাদের পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা ফকিরহাট থানাকে জানান। পুকুরে মৃতদেহ পাওয়ার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগির কবীরসহ আইনশৃঙ্খলা বাহিনী একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেন। পুকুরে ভাসমান নারীর শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরকা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ রয়েছে। স্থানীয়রা গণমাধ্যমের সাংবাদিকদের জানান, পুকুরে এক নারীর মরদেহ পাওয়া গেছে এমন খবরে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। পুকুরে উদ্ধারকৃত অজ্ঞাত ওই নারীকে উপস্থিতি এলাকাবাসী চিনতে পারেনি। মরদেহে কিছুটা পচন ও ফুলে যাওয়ার ফলে তার শরীর ও মুখমণ্ডল কিছুটা বিকৃত হয়ে গেছে। সে কারণে তাৎক্ষণিক ভাবে বোঝা যাচ্ছে না আসলে ওই নারীর পরিচয়। তিনি আরো জানান ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হবে। বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পিবিআই ও সিআইডি দলকে খবর দেয়া হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত দু’দিন আগে অজ্ঞাত ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেয়া হতে পারে। অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। ফকির থানা পুলিশ আরো জানায় অজ্ঞাত মহিলার মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||