এ জেড আমিনুজ্জামান রিপন :

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে গোপালগঞ্জে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের উত্তরাধিকারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের উত্তরাধিকারীদের অনুকূলে বাংলাদেশ পুলিশের মো. বাহারুল আলম কর্তৃক প্রদত্ত নগদ অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক পিপিএম উপস্থিত থেকে উত্তরাধিকারীদের হাতে এই উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে কিংবা চাকরিজীবনে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক উদ্যোগের অংশ। এ ধরনের সহায়তা মৃত সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার বহিঃপ্রকাশ।
পুলিশ সদস্যদের উত্তরাধিকারীরা এ সহায়তার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||