মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
জাহানারাবাদ এক্সপ্রেস ৮২৫/২৬ খুলনা- ঢাকা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/২৮ নামে ৪টি ট্রেন পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে বেনাপোল- খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রেল চলাচল শুরু হয় ২৪ ডিসেম্বর মঙ্গলবার । রাজধানী থেকে কাশিয়ানী জাংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুইটা যাত্রীবাহী ট্রেন চলবে। রেল কর্তৃপক্ষ বলছে, নতুন রেলপথ নির্মাণের ফলে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এ পথে ঢাকা থেকে খুলনা বা বেনাপোলে যাওয়া যাবে মাত্র পৌনে চার ঘণ্টায়। যেখানে যমুনা সেতু হয়ে যাতায়াতে সময় লাগতো প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
জানা গেছে,পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ৪টি ট্রেন চলবে। ট্রেনগুলি গোপালগঞ্জের কাশিয়ানী জাংশন হয়ে চলাচল করবে। ইতোমধ্যে ট্রেনগুলোর চলাচলের সময়সূচি ও ভাড়া প্রকাশ করেছে রেলওয়ে বিভাগ।
বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন শিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানারাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে "রূপসী বাংলা এক্সপ্রেস" নামে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জাংশন এসে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জাংশন, নড়াইল, কাশিয়ানী জাংশন, ভাঙ্গা জংশনে এবং পাবনা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জাংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জাংশন ও ভাঙ্গা জংশনে। বিগত সরকারের আলমে এই এলাকার জনগণকে ট্রেনযোগে যাতায়াতের ব্যবস্থার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন লাইন স্থাপনের কার্যক্রম শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার ট্রেন যাত্রা শুরু হচ্ছে। ট্রেন চলাচলকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। রেল কর্তৃপক্ষ ঘোষিত সিডিউলে এই দুটি স্টেশনে চলাচলকারী "রূপসী বাংলা এক্সপ্রেস" এবং "জাহানারাবাদ এক্সপ্রেস" ট্রেন মহেশপুর ট্রেন স্টেশন স্টপেজ না থাকায় পার্শ্ববতী এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যপারটি ট্রেন কর্তৃপক্ষের নজরে এনে ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোর দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||