মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে টাকার বিনিময় নিয়োগ দেয়া প্রতারক চক্রের ৯ সদস্যকে নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গতকাল সোমবার রাত ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রতারক চক্রের জিম্মিদশা থেকে ৩৮ জন চাকরি প্রত্যাশী উদ্ধার করা হয়। নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর টিম ভোর রাতে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরে উদ্ধারকিত প্রতারিত হতে যাওয়া ব্যক্তিদের তাদের পরিবারের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়। যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া প্রতারক হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিসাতপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, একই উপজেলার মহিষকুন্ডু গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ, চক গ্রামের বাসিন্দা আরজ আলীর ছেলে মো: আলহাজ আলী, চুয়া মল্লিকপাড়ার বাসিন্দা নয়ন আলী, ফরিদপুর জেলার রাজবাড়ি উপজেলার ঘোষবাড়ির বাসিন্দা রেজাউল মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়ভাঙ্গা এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে মোসতাকিম, বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার রেজাউল করিমের ছেলে রিয়াজ মোল্লা, রাজশাহীর বাগমার উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম, এবং কুষ্টিয়া উপজেলার পদমাদিয়া এলাকার বাসিন্দা আ: বারীর ছেলে শামীম ইসলাম।
সোনাডাঙ্গা মডেল থানার সূত্র থেকে জানা যায় আজ মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী তিতুমীর খুলনার খালিশপুরে নৌবাহিনীর নিয়োগ পরীক্ষার মাঠ আছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র খুলনাসহ অন্যান্য বিভাগ এবং জেলা ও উপজেলা থেকে চাকুরি প্রত্যাশীদের প্রলোভন দেখাতে থাকে। এ সকল প্রতারক তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিয়ে থাকে। গতকাল সোমবার রাতে চাকুরি প্রার্থীদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা দাবিও করেছিল। প্রতারক চক্রের সদস্যরা অগ্রিম পদক্ষেপ হিসেবে নৌবাহিনীর চাকুরি প্রত্যাশীদের নিকট থেকে তাদের ৩৮ জনের মোবাইল ফোনও কেড়ে নেয়। আরও জানা যায়, নৌবাহিনী খুলনার তিতুমীরে পরীক্ষা আছে বলে ৩ দিন আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার আবাসিক হোটেল সুইফটের ৩টি কক্ষ ভাড়া করে। নৌবাহিনী সংবাদ সম্মেলনে জানায় গ্রেফতারকৃত প্রতারকদের কাছ থেকে যৌথবাহিনীর সদস্যরা ৫ টি মোবাইল ফোন ১০০ টাকা মূল্যের ৩৬ সেট স্ট্যাম্প এবং কয়েকটি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়। নৌবাহিনীতে চাকুরি দিয়ে ৯-১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট তাদের ছিল। আটকৃত প্রতারকদের ভোররাতে নৌবাহিনীর সদস্যরা ৯ জন প্রতারককে থানায় হস্তান্তর করেন এবং তাদের বিরুদ্ধ মামলা দায়ের করেন, বানৌজা পিও আর মো: আরিফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||