মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_10029" align="alignnone" width="1599"]
স্কুলছাত্রী নির্জনা[/caption]
খুলনা নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের পরিচয় মিলেছে। নিহত কিশোরী খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬)।
নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।
এর আগে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ফেসবুক পেজে অজ্ঞাতনামা মরদেহ শনাক্তের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার ৩ নম্বর রোড থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে সহায়তার জন্য মুখাবয়বের ছবি প্রকাশ করে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়।
খুলনা সদর থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের পর ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||