হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ আন্তর্জাতিক প্রতিবেদক :

২৫ মার্চ বুধবার, রাত ৮টায় বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় জেনোসাইড ‘৭১ ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে পালিত হলো ‘জাতীয় গণহত্যা দিবস। সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের ২৫শে মার্চ ভয়াল গণহত্যার সেই কালরাত। মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। বাঙালির স্বাধীনতার ইতিহাসের নৃশংস, ভয়ংকর ও বিভীষিকাময় সব ঘটনা ঘটেছিল সেই রাতে। দিবসটি বাঙালির মুক্তির ইতিহাসে কালরাত হিসাবে চিরজীবন রক্তের অক্ষরে লেখা থাকবে।
সেই কালরাত্রিতে সামরিক অভিযান “অপারেশন সার্চলাইট” নামে গণহত্যার নীলনকশায় নির্বিচারে বাঙালি হত্যাযজ্ঞে মেতে উঠে ছিল পাকিস্তানি হানাদার, সেনাবাহিনীর মানবরূপী হায়েনারা, তাদের এদেশীয় দোসর স্বাধীনতা বিরোধীদের সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে একরাতেই হানাদাররা নির্বিচারে নির্মমভাবে হত্যা করেছিল প্রায় অর্ধ লক্ষাধিক বাঙালি। একদিনে প্রায় অর্ধ লক্ষাধিক নর-নারীর হত্যা মানব জাতির ইতিহাসে এক বিরল ঘটনা। শুরু হওয়া গণহত্যায় যাঁরা প্রাণ উৎসর্গ করেছিল তাঁদের স্মরণ, বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে রুখতে পাকিস্তানি সিক্রেট সার্ভিস ( আইএসআই) রাজনৈতিক দল জামাতে ইসলামি এর সাথে মিলিত হয়ে আল বদর (চাঁদ), আল শামস (সূর্য) এর মতো মিলিশিয়া আধা সামরিক বাহিনী গঠন করে। এই সকল বাহিনী নিরস্তদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করতো এবং অন্যান্য অপরাধের পাশাপাশি ধর্ষণের মতো যুদ্ধাপরাধে অংশ নিয়েছে, স্থানীয় সহযোগী যারা রাজাকার নামে পরিচিত তারাও এই সকল ঘৃণ্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলো।
১৯৭০ সালের নির্বাচনে পরাজিত মুসলিমলীগ, নিজামে ইসলাম, জামাতে ইসলাম এবং জমিয়তে উলামা পাকিস্তান দলের সদস্যরা সামরিক বাহিনীর সাথে সখ্যতা গড়ে তোলে এবং তাদের সহযোগী হিসেবে কাজ করতে থাকে। জামায়াতে ইসলামীর প্রথম সারির বেশ কিছু নেতার বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যোগসাজশ এবং ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে; বাংলাদেশে স্থাপিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে এদের কয়েক জনের বিচার সম্পন্ন হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে গণহত্যা এবং ধর্ষণ বিশ্ববাসীর নজর কাড়ে।
সমাবেশে উপস্থিতদের মধ্যে ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য- সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরীর, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, বিশিষ্ট, বিশিষ্ট আলোকচিত্রী ও ফটোসাংবাদিক ওবায়দুল্লাহ মাসুদ, আওয়ামী লীগে নেতা আকতার হোসেন, শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগে নেতা জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগে নেতা কায়কোবাদ খান,শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মিজানুল হাসান,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আখতার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম,শেখ হাসিনা মন্ত্রের সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, আওয়ামী লীগ নেতা রিনা আবেদীন, ছাত্রলীগ নেতা ফিদা জে হাসান রাহাত, এডভোকেট আবু বক্কার সিদ্দিক তুষার, যুক্তরাষ্ট্র যুবলীগ সহ সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম ও আসিফ আহমেদ প্রমুখ ।
সমাবেশে নিম্নের দাবি উপস্থাপন করা হয-
১) জাতীয় সংসদে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের নামে শোক প্রস্তাব আনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে।
২) সংসদ সদস্য যারা জাতীয় সংসদে জাতীয় সংগীত অসম্মান করায় তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছে।
৩) যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের ICT তে বিচার বন্ধ রেখে কেন রাজনীতিক প্রতিপক্ষ দমনে ICT ব্যবহার হচ্ছে? তার প্রতিবাদ জানাচ্ছি।
৪) ৭১ বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের কূটনীতিক বলিষ্ঠ ভূমিকা গ্রহণের জোড় দাবী জানাচ্ছে।
৫) একাত্তরের বাঙালি গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে জনমত গঠনের প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, ২১শে আগস্ট, শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা, ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধিক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগে, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, কবি, লেখক, মানবাধিকার সংগঠক সমুহের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করে উদ্যাপন করা হয় ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||