হাকিকুল ইসলাম খোকন, আন্তর্জাতিক প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগে, আওয়ামী পরিবার,সকল সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, মানবাধিকার সংগঠক সমুহের উদ্যোগে আয়োজিত গত বৃহস্পতিবার,১২ মার্চ ২০২৬, বিকাল ৪টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে ঐতিহাসিক ৭ মার্চ, বাঙালি জাতির মাইলফলক এবং ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং ইফতার, মহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর হয়।। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও কলামিস্ট ড. আইবিএননিউজ রজ্ঞন করের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডেকে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও প্রবীণ নেতা হাজি শফিকুল আলম, অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, অধ্যাপক হোসনে আরা, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, আওয়ামী লিগনেতা আকতার হোসেন,সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ইফজাল চৌধুরী, মুক্তি যুদ্ধে শহীদ সন্তান ও ইউটিউব চ্যানেল হোষ্ট ড. সেলিনা আফরীন রীতা, সাংবাদিক মুজাহিদ আনসারী, কূটনীতিক জগদীশ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা কাজল মাহমুদ, আওয়ামী লীগে নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটনও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, সহ-সভাপতি টি মোল্লা, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, আওয়ামী লীগে নেতা শহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, কোহিনুর বেগম, জামাল উদ্দিন, আওয়ামী লীগে নেতা নুরুল আফসার সেন্টু, আওয়ামী লীগে নেতা নাজিম উদিদন, আওয়ামী লিগনেতা আজহারুল ইসলাম চৌধরী মুছা, ছাত্রলীগ নেতা ফিদা কে হোসাইন রাহাত,আশিকুর রহমান শিহাব, চিন্ময় কর, চিরন্তন কর, শেখ কামাল, গোলাম ভূঁইয়া, আর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, ফাতিন শাহ, মাহিন শাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান ও সাংবাদিক সঞ্জীবন সরকার প্রমুখ। আলোচনা সভার প্রধান অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত, গবেষক, কলামিস্ট, সাবেক সংসদ সদস্য এবং বুদ্ধিজীবী ড. একে আবদুল মোমেন বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না । বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্র, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ, তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আদর্শ আমাদেরকে লালন করতে হবে।তিনি আয়োজকদের ধন্যবাদ জানান তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
দোয়া মহফিল পরিচালনা করেন টি মোল্লা। ইফতার শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে ইফতার মহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি কেক কাটা হয় এবং সবার মাঝে পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর অভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা, ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধিক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||