কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি গোলাম মেহেদী খান আর নেই।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো (৭০) বছর। তিনি দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ও পিপি হিসেবে অসংখ্য বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে সহযোগিতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তান (১পুত্র ও ৩ কন্যা), নাতি নাতনী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।
এদিকে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট গোলাম মেহেদী খানের হঠাৎ মৃত্যুর খবরে জেলা জজশীপ, জেলা ম্যাজিস্ট্রেসী ও জেলা আইনজীবী সমিতিতে
শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর শুনে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের নেতৃত্বে জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ তার বাসভবনে ছুটে যান।।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক এবং সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. এম এ আলম সেলিম, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চৌধুরী খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এম জুলকদর রহমান, গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম সহ জেলা আইনজীবী সমিতির সকলে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (৩ সেপ্টবর) কোর্ট জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||