মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :
খুলনার পাইকগাছা থানা পুলিশের নিয়মিত অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার ১৪ মে সকালে পাইকগাছা উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০), ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে কাঠিপাড়া বাজার ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্স (১৯) কে মঙ্গলবার ১৩ মে দিনগত রাত ১১ টায় লক্ষীখোলা বাজার থেকে আটক করে।ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান মাধ্যমে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার ১৪ মে সকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||