এ.জেড আমিনুজ্জামান রিপন (ক্রাইম নিউজ), প্রকাশক ও সম্পাদক :

গোপালগঞ্জে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হচ্ছে।
আজ মঙ্গলবার দিবসের সূচনা লগ্নে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনি দেয়া হয় এরপর সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শ্রদ্ধা জানান। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হকের নেতৃত্বে কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও এদিন ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে।
[video width="848" height="478" mp4="https://bdcrimenews.com/wp-content/uploads/2025/12/VID-20251216-WA0034.mp4"][/video]
অপরদিকে বাংলাদেশ জামায়েত ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে যথাযথ মর্যাদায় দিনটি পালন করতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||