নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||