মো: আল মাসুম খান : চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_10014" align="alignnone" width="838"]
ইমন মাঝি[/caption]
দেশের আধুনিক ও উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার গুলোর অন্যতম নবনির্মিত খুলনা জেলা কারাগার-২ থেকে দেয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে তার পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়।
কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি খুললাম মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়া মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ইমন কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠে। সেখান থেকে কৌশলে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে বাইরে বেরিয়ে যায়। পরে বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে ‘পাগলা ঘণ্টা’ বাজিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তল্লাশি শুরু হয় এবং পলাতক হাজতিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর- ০৯(০১)২৫; ধারা ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
দেশের অন্যতম আধুনিক ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন এই কারাগার থেকে একজন হাজতির দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় নানা মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। কীভাবে তিনি মহিলা ওয়ার্ড সংলগ্ন বাথরুমের ছাদে উঠে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে বাইরে যেতে সক্ষম হলেন, সে বিষয়টি খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।
ঘটনার পর বিস্তারিত তথ্য জানতে খুলনা জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||