এমডি আল মসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8833" align="alignnone" width="866"]
নগরীতে দুর্বৃত্তের গুলিতে আলি নুর ডাবলু (৪৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ।[/caption]
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে আলি নুর ডাবলু (৪৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।আজ রবিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে পশ্চিম বানিয়াখামার তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত আলি নুর ডাবলু ১৫৩ পশ্চিম বানিয়াখামার এলাকার প্রধান সড়কের বাসিন্দা এতিম আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার বাম কাঁধে, বাম হাতের কব্জিতে এবং বাম হাতের কনুইয়ের উপরে গুলি লাগে।এসআই নাদিম মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||