নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা, বাগেরহাট :

ঢাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বাগেরহাটের শরণখোলা উপজেলার আমানুল ইসলাম আরিফ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের। এ ঘটনায় তার মা আরিফা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ আরিফ শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে। সে ঢাকার আবদুল্লাহর রসুলপুর দারুণ জান্নাত ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, আরিফের মা আরিফা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ৮ আগস্ট সকালে তিনি তার ছেলে আরিফকে মাদ্রাসায় যাওয়ার জন্য পাঠিয়ে কর্মস্থলে চলে যান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ওই দিন আরিফ মাদ্রাসায় যায়নি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরিফের মা আরিফা বেগম জানান, ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে তিনি কর্মস্থলে চলে যান। পরে জানতে পারেন, আরিফ মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আরিফের নানি মিনারা বেগম বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। কিন্তু এখন পর্যন্ত আরিফের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় গত ১১ আগস্ট আরিফের মা আরিফা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর-১০৬১।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ আরিফের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ আরিফের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||