মাহাবুব সুলতান (গোপালগঞ্জ) কোটালীপাড়া :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির কোটালিপাড়া উপজেলা ও পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
রবিবার (১লা জুন) কোটালিপাড়া উপজেলা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সম্মেলনস্থল।
কোটালিপাড়া উপজেলা বি এন পির আহবায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভাইস চেয়ারম্যান ড, আসাদুজ্জামান রিপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর বিভাগীয় বি এন পির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর বিভাগীয় বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর বিভাগীয় বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক, সেলিমুজ্জামান সেলিম সহ গোপালগঞ্জ জেলা বি এন পির আহবায়ক শরীফ রফিকুউজ্জামান (রাফি) ।
কোটালিপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এসময় কেন্দ্রীয় বি এন পির নেতাকর্মীসহ গোপালগঞ্জ জেলা, উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||