মো: আল মাসুম খান,(খুলনা বিভাগ) ব্যুরো চিফ:

খুলনা জেলার দাকোপে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে দাকোপ থানা পুলিশ। গতকাল ১৮ জুন বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন কামারখোলা এলাকা হতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের স্কুল ছাত্রীকে অপহরণকারী যুবকের নাম মো. শাহরিয়ার হাসান জিম (২১)।
দাকোপ থানা পুলিশ গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৯ম শ্রেণীর ছাত্রী। সে বিদ্যালয়ে যাতায়াতকালে গ্রেপ্তারকৃত মো. শাহরিয়ার হাসান জিম বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। স্কুলছাত্রীর পরিবার বিষয়টি
জানার পর শাহরিয়ার হাসান জিমকে অনুরোধ করে যেন সে তাকে আর উত্ত্যক্ত না করে। কিন্তু জিম আরও ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় দাকোপ থানাধীন কালিনগর এলাকা হতে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় গতকাল ১৮ জুন দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||